Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সাহেব রাজার বাড়ি

কমেডি চরিত্রে অভিনয় করা নাকি সবথেকে কঠিন। একই ভাবে কমেডি ছবি তৈরি করাও কঠিন। এমনটাই বলেন বহু অভিনেতা।

সাহেব  রাজার বাড়ি
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কমেডি চরিত্রে অভিনয় করা নাকি সবথেকে কঠিন। একই ভাবে কমেডি ছবি তৈরি করাও কঠিন। এমনটাই বলেন বহু অভিনেতা। সেই কঠিন কাজই এবার করতে চলেছেন পরিচালক সূর্য ভট্টাচার্য। তাঁর নতুন ছবির নাম ‘সাহেব রাজার বাড়ি’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, বরুণ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও দেখা যাবে খুদে শিল্পী আদৃজা ভট্টাচার্য, ওঙ্কার ভট্টাচার্য ও সমাদৃতা দত্তকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং সেরে ফেলেছেন পরিচালক। চলতি বছরে বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি।

Advertisement

চিত্রনাট্য অনুযায়ী, আইটি পেশাদার রাজদীপ পরিবারের সঙ্গে নিরিবিলিতে সময় কাটানোর জন্য বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। তার স্ত্রী শ্রেয়া একজন ট্রাভেল ভ্লগার। সে ঠিক করে, সাধারণ কোনও জায়গার বদলে তাদের এবারের গন্তব্য হবে রহস্যময় ‘সাহেব রাজার বাড়ি’। যা নিয়ে সে তার পরবর্তী রোমাঞ্চকর ভ্লগ বানাবে। রাজদীপের মা এবং দুই সন্তান—তিতলি ও তোজো বেশ উৎসাহ নিয়ে এই সফরে সঙ্গী হয়। এই বিশাল প্রাসাদের মালিক ছিলেন রাজা বিভূতি নারায়ণ চৌধুরী। যাঁকে সবাই ‘সাহেব রাজা’ নামে চিনত। নিজের জীবনে তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ রাজা হিসেবে পরিচিত থাকলেও, শেষ বয়সে তাঁর দেওয়া তিনটি বিচার প্রজাদের মনে গভীর অসন্তোষ তৈরি করেছিল। সেই অপরাধবোধ আর গ্লানি নিয়ে রাজা মারা যান। কিন্তু তাঁর আত্মা শান্তি পায়নি। লোককথা অনুযায়ী, গত ৩০০ বছর ধরে তাঁর অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে। রাজদীপের পরিবার কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হবে? তা নিয়েই তৈরি গল্প।

সম্পর্কিত সংবাদ