Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরের শুভেন্দু মাইতি সেনাবাহিনীর লেফটেন্যান্ট, এলাকায় তীব্র উন্মাদনা

২৪ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হলেন শুভেন্দু মাইতি। তিনি সাগরের হরিণবাড়ির বাসিন্দা।

সাগরের শুভেন্দু মাইতি সেনাবাহিনীর লেফটেন্যান্ট, এলাকায় তীব্র উন্মাদনা
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ২৪ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হলেন শুভেন্দু মাইতি। তিনি সাগরের হরিণবাড়ির বাসিন্দা। ঘরের ছেলে লেফটেন্যান্ট হয়েছে, এই খবরে খুশির হাওয়া বইছে হরিণবাড়িতে। আর  শুভেন্দুবাবুকে ঘিরে সাগরজুড়ে উন্মাদনা। 

Advertisement

আইএমএ ট্রেনিং সমাপ্ত করে মঙ্গলবার নিজের বাড়ি ফিরেছেন লেফটেন্যান্ট। এদিন আসার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন। রুদ্রনগরে নিয়ে গিয়ে সম্মান জানানো হয়। তারপর একটি হুড খোলা গাড়িতে ঘোরানো হয় সাগরদ্বীপ। সঙ্গে ছিলেন শুভেন্দুর বাবা ও মা।
শুভেন্দুবাবুর বাবা দেবাশীষ মাইতিও ছিলেন সেনাবাহিনীর সদস্য। তিনি ভারতের অবসরপ্রাপ্ত সুবেদার। বাবাকে দেখে ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার আগ্রহ ছিল শুভেন্দুর। তারপর বাবাকে একপ্রকার আদর্শ মেনে নিজেকে বড় করে তুলেছেন। সাবালক হয়ে ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) পরিচালিত সিডিএস (কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস) পরীক্ষায় বসেন। উত্তীর্ণ হন।
শুভেন্দু বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবার স্বপ্ন দেখতাম। স্বপ্ন আজ পূরণ হয়েছে। আশা রাখছি, আমার সাফল্য আগামী দিনে যুব সমাজের ইচ্ছাশক্তি বাড়িয়ে তুলবে। সাগরদ্বীপের যুবকরা সেনায় যোগ দিতে এগিয়ে আসবেন। দেশ সুরক্ষিত থাকলে শান্তিতে থাকবে দেশবাসী।’ দেবাশীষবাবু বলেন, ‘২৮ বছর আগে সাগরদ্বীপ থেকে আমি ভারতীয় সেনাবাহিনীতে সিপাহি হিসেবে যোগ দিয়েছিলাম। দেশ সেবার মধ্য দিয়ে সুবেদার হিসেবে অবসর নিয়েছি। এখন শুভেন্দু সেনায় যোগদান করেছে। আগামী দিনে আমার মেয়েও যোগ দিয়ে দেশ সেবার কাজে নিযুক্ত হবে বলে প্রস্তুতি নিচ্ছে।’-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ