প্যারিস: ফরাসি ওপেনের সেমি-ফাইনালে অপ্রতিরোধ্য আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার ইগা সুইয়াটেককে তিন সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করলেন বেলারুশের তারকা। সাবালেঙ্কার পক্ষে খেলার ফল ৭-৬ (৭-১), ৪-৬, ৬-০। শনিবার খেতাবি লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ কোকো গাউফ। উল্লেখ্য, এদিন অপর সেমি-ফাইনালে ফ্রান্সের লইস বয়সনকে ৬-১, ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গাউফ।
২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ওপেন জিতে মরশুম শেষে করেছিলেন সাবালেঙ্কা। এবারও বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন তিনি। সেই ছন্দ রোলাঁ গারোয় বজায় রাখলেন বেলারুশ তারকা। আটবার ফরাসি ওপেনের মঞ্চে খেলতে নেমে এটাই তার সেরা পারফরম্যান্স। ২০২৩ সালে লাল সুরকির কোর্টে তাঁর দৌড় থেমেছিল শেষ চারের লড়াইয়ে। গতবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এবার শিরোপা নিজের নামে করতে বদ্ধপরিকর সাবালেঙ্কা। এদিন প্রথম সেটের মীমাংসা হয় টাই-ব্রেকারে। তবে দ্বিতীয় সেট থেকে খেলা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন সাবালেঙ্কা। এই পর্বে ব্রেক পয়েন্ট সংগ্রহ করে সুইয়াটেকের মনোবল ভেঙে দেন তিনি। যার প্রভাব দেখা গেল শেষ সেটে। একপেশে সেট জিতে জয়ের উল্লাসে মাতলেন বেলারুশের তরুণী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম সেটে দারুণ লড়াই হয়েছে। তবে ছন্দ বজায় রাখতে পেরেছিলাম শেষ পর্যন্ত। ইগার বিরুদ্ধে লড়াই সবসময় উপভোগ করি। ওকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই। তবে আমার কাজ এখনও শেষ হয়নি। ফাইনালেও ছন্দ ধরে খেতাব জেতাই লক্ষ্য।’