Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্বাদ বাহার

স্বাদ বাহার
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মোটামুটি ষোড়শ শতক (মতান্তরে সপ্তদশ) নাগাদ পর্তুগিজদের হাত ধরে কর্ন বা ভুট্টার আমদানি ঘটে ভারতে। আরও বিভিন্ন বিদেশি রান্নার উপকরণ আমাদের দেশে এসেছিল পর্তুগিজদের হাত ধরেই।ভারতে যত বেশি বিদেশি খাবারের আমদানি হয়েছে ততই জনপ্রিয় হয়ে উঠেছে কর্ন। শুধু তাই নয়, উত্তর ভারতীয় খাদ্যতালিকায় পাকাপাকি জায়গাও করে নিয়েছে তা। এই বিষয়ে কলকাতার বিভিন্ন রেস্তরাঁর কর্ণধার ও শেফদের একই মত, রান্না করা সহজ এবং স্বাদে গুণে ভরপুর বলেই ভুট্টার এত কদর আমাদের দেশে। জাতে বিদেশি এই শস্য঩টি মোটামুটি ১৯ শতক নাগাদ ফলানো শুরু হয় ভারতে। 
রান্নার কথায় ফেরা যাক। উত্তর ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে মকাইয়ের রুটির সঙ্গে সর্ষে শাকের বিখ্যাত ও জনপ্রিয় কম্বিনেশনটি চালু হয়েছিল ঋষি পঞ্চমী উৎসবকে কেন্দ্র করে । ক্রমশ ভুট্টা দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানাতে শুরু করলেন গ্রাম্য গিন্নিরা। বর্ষার বৃষ্টিভেজা দিনে ভুট্টার দানা ভাপিয়ে তার সঙ্গে লেবু, পেঁয়াজ, লঙ্কা মেখে বৈকালিক জলখাবার তৈরি হল। ক্রমশ তা এতই জনপ্রিয় হয়ে উঠল যে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাল। আধুনিককালে বেকড কর্ন নামে তা-ই বিকোচ্ছে রেস্তরাঁ থেকে ফাস্ট ফুড সেন্টারে। তবে শুধু ভারতীয় খাবারই নয়, চীনে রান্নাও বেশ অনেকখানি কর্ন নির্ভর। বেবি কর্ন, সুইট কর্ন দিয়ে স্যুপ, স্ন্যাক্স, মেন কোর্স সবই বানানো হয় চাইনিজ কুইজিনে। অর্থাৎ সাইড ডিশ থেকে মেন কোর্স— ভুট্টার কদর সর্বত্র। কলকাতায় এই খাবারটি কোথায় কেমন পাবেন জেনে নিই আজ।

Advertisement

 

 দ্য টেস্ট অব চিজ
এখানে কর্ন স্পেশাল মেনুতে পাবেন চিজ কর্ন স্যান্ডউইচ, চিজ কর্ন গার্লিক ব্রেড, চিকেন কর্ন গার্লিক ব্রেড, ভেজি স্পেশাল স্যালাড ইত্যাদি।

 অলিও— দ্য উড ফায়ারড পিজারিয়া
এখানকার মেনুতে কর্ন স্পেশাল পদের মধ্যে জনপ্রিয় হল গোল্ডেন কর্ন পিৎজা, চিজি ম্যানিয়া কর্ন পিৎজা, মোটু পাতলু কিডস চিজি কর্ন পিৎজা, গোল্ডেন কর্ন পিৎজা ইত্যাদি।

 ভাইয়াজি চাটওয়ালা
এখানকার জনপ্রিয় পদগুলোর মধ্যে রয়েছে সুইট কর্ন স্যুপ, ভেজ কর্ন অ্যান্ড চিজ মোমো, চিজ কর্ন স্যান্ডউইচ, চিজ অ্যান্ড কর্ন, কর্ন চিজ ম্যাগি, কর্ন চিজ টোস্ট, কর্নেটো চাট, ক্রিস্পি বেবিকর্ন চিলি ইত্যাদি।

 দ্য লন্ডন শেকস অ্যান্ড কাফে
এখানে পাবেন কর্ন বাটার চাট, চিজ কর্ন পিৎজা, মশলা কর্ন, স্পাইসি কর্ন, কর্ন চিজ স্যান্ডউইচ, ক্রিস্পি চিলি বেবি কর্ন সহ আরও নানা পদ।

 বৈঠক শেফ বাইট
কর্ন অ্যান্ড চিজ বল, চিজ কর্ন পিৎজা, চিজ কর্ন মোমো, কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ, ক্রিস্পি চিলি বেবি কর্ন, কর্ন মেয়ো গ্রিল্ড স্যান্ডউইচ, চিজ কর্ন গার্লিক ব্রেড, ক্রিস্পি সুইট অ্যান্ড স্পাইসি বেবিকর্ন, ক্রিস্পি সেচুয়ান বেবিকর্ন ইত্যাদি এখানে জনপ্রিয়।

 ইয়াম ইয়াম কোরিয়ান বাকেট
এই রেস্তরাঁয় কর্নডগ পদটি বিশেষ জনপ্রিয়। নানারকম স্বাদে পাবেন এই পদ। তার মধ্যে রয়েছে মোজারেলা চিজডগ, চেডার চিজ সসেজ কর্নডগ, হাফ অ্যান্ড হাফ কর্নডগ, ক্লাসিক সসেজ কর্নডগ, পট্যাটো সসেজ কর্নডগ ‌ইত্যাদি। 

 মিট অ্যান্ড ইট
এখানে পাবেন কর্ন চিজ পিৎজা, চিকেন চিজ কর্ন স্যান্ডউইচ, আমিষ ও নিরামিষ সুইট কর্ন স্যুপ, চিজ কর্ন স্যান্ডউইচ ইত্যাদি।

 চাওম্যান
এখানে পাবেন ভেজ সুইট কর্ন স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, ক্রিস্পি চিলি বেবি কর্ন, ক্রিস্পি আমেরিকান কর্ন, ব্রকোলি, বেবি কর্ন মাশরুম ইন চিলি কর্ন স্যস, আমেরিকান কর্ন অ্যান্ড পট্যাটো ইন হট গার্লিক স্যস, সেচুয়ান মিক্সড ভেজিটেবল উইথ বেবি কর্ন অ্যান্ড বাটন মাশরুম, চিলি গার্লিক বেবি কর্ন ইত্যাদি। তারই দু’টি পদের রেসিপি জানালেন শেফ।
এখানে জনপ্রিয় কর্ন ডিশের মধ্যে রয়েছে কর্ন পিৎজা, গোল্ডেন কর্ন কুলহাড় পিৎজা, অলিভ বেবি কর্ন পিৎজা, চিজি কর্ন ট্রায়াঙ্গেল, কর্ন মেয়ো স্যান্ডউইচ ইত্যাদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ