সংবাদদাতা, কান্দি: সৎমায়ের সঙ্গে সৎবৌমার অশান্তি। সেই কারণে সৎছেলে সৎমাকে ঘরবন্দি করে রাখতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা সৎমায়ের। রবিবার দুপুরের ওই ঘটনা সালার থানার উঁজুনিয়া গ্রামের। অসুস্থ সৎমায়ের নাম নুরেজা বিবি। তাঁকে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। সালার থানার পুলিস ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। এদিন সালার হাসপাতালে অসুস্থ ওই মহিলা জানান, সৎছেলে ও বৌমা প্রতিদিন অশান্তি করে আমার সঙ্গে। এদিন বৌমার সঙ্গে ঝামেলা হলে আমাকে ঘরে বন্দি করে রাখা হয়। পরে স্বামী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই অভিমানে আমি আত্মহত্যার চেষ্টা করেছি।
Advertisement
মহিলার স্বামী মহম্মদ হাসেম বলেন, সংসারে প্রতিদিন ঝামেলা হয়েই থাকে। তবে আমি কারও পক্ষে কথা বলিনা। আজ একটু বাড়াবাড়ি হয়েছে স্ত্রী কীটনাশক খেয়ে ফেলায়।



