সংবাদদাতা, বিষ্ণুপুর: বর্ষার কারণে বাঁকুড়া জেলায় বন্ধ থাকা বালি খাদানগুলি পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই বৈধ খাদানগুলি থেকে ইজারাদাররা বালি উত্তোলন করতে পারবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার জেলাশাসকের তরফে ওই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্লক ভূমি ও ভূমিদপ্তরের আধিকারিকরা যাতে বিষয়টি নজরে রাখেন সেই ব্যাপারে তাঁদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
বিষ্ণুপুর মহকুমা ভূমি ও ভূমি দপ্তরের এক আধিকারিক বলেন, আমাদের মহকুমায় দ্বারকেশ্বর ও দামোদরে একাধিক বৈধ খাদান রয়েছে। সেগুলি বর্ষার কারণে বন্ধ ছিল। বুধবার থেকে খোলার নির্দেশ এসেছে। ইতিমধ্যেই ইজারাদাররা খাদান খোলার প্রস্তুতি নিয়েছেন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষার কারণে জেলায় বিভিন্ন নদ ও নদী জলে ভরে থাকে। তাছাড়া বর্ষার সময় বালি পরিবহণ করলে নদী সংলগ্ন এলাকার রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গত কয়েকবছর ধরেই বর্ষার সময় বালি উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার গত ১৬ জুলাই থেকে খাদান বন্ধ ছিল। তবে নির্মাণ কাজে সমস্যা হওয়ার কারণে ওই সময়ের আগে বালি মজুত রাখার অনুমতি দেওয়া হয়। সাড়ে তিন মাস পর বুধবার থেকে বৈধ খাদানগুলি পুনরায় খোলার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।