Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়ডাক-২ নম্বর নদী থেকে মৃতদেহ উদ্ধার

রায়ডাক-২ নম্বর নদী থেকে মৃতদেহ উদ্ধার
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকায় রায়ডাক-২ নম্বর নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সন্তলাল চৌধুরী(৪৫)। তিনি পশ্চিম চকচকা এলাকার বাসিন্দা। 
Advertisement
১৭ নভেম্বর নদীতে মাছ ধরতে যান সন্তলাল। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের তরফে কুমারগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর বৃহস্পতিবার সিভিল ডিফেন্সের কর্মীরা রায়ডাক-২ নম্বর নদীতে সন্তলাল চৌধুরীর খোঁজ তল্লাশি চালান। বৃহস্পতিবার তাঁর কোনও খোঁজ মেলেনি। শুক্রবারও নদীতে তল্লাশি শুরু করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন স্থানীয় কয়েকজন নদীতে তাঁর দেহ ভাসতে দেখেন। কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিস ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ