ইউক্রেনের রেল স্টেশনে রুশ হামলা, হত ১৩
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

খেরসন: মধ্য ইউক্রেনের একটি রেল স্টেশনে বৃহস্পতিবার বড়োসড়ো ড্রোন হামলা চালাল রাশিয়া। সূত্রের খবর, এদিন নিপ্রো অঞ্চলে দু’টি ট্রেন লক্ষ্য করে ড্রোন ছোড়ে মস্কো। ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। ঘটনাস্থলের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ড্রোন হামলার ফলে প্ল্যাটফর্মে একটি বড়ো গর্ত তৈরি হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিথর দেহ। ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়ার তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা তোলার পর একাধিকবার আমাদের দেশের নাগরিকদের উপর জঙ্গি হামলা চালিয়েছে রাশিয়া।’

Advertisement