Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

ইউক্রেনে রুশ হামলা, মৃত কমপক্ষে ৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এবিষয়ে জেলেনস্কির দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিল ওয়াশিংটন। বর্তমানে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কথাবার্তা জারি রয়েছে।

ইউক্রেনে রুশ হামলা, মৃত কমপক্ষে ৬
  • ২৬ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

কিয়েভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এবিষয়ে জেলেনস্কির দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিল ওয়াশিংটন। বর্তমানে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কথাবার্তা জারি রয়েছে। এরইমধ্যে মঙ্গলবার ইউক্রেনের একাধিক অঞ্চলে হামলা চালাল মস্কো। পুতিন বাহিনীর আক্রমণে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ইতিমধ্যে বিষয়টি স্বীকার করে নিয়েছে ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রক। তারা জানিয়েছে, ওডেসায় বিদ্যুৎ ও বন্দর পরিকাঠামো নষ্ট হয়েছে। ক্রেমলিনকে অবশ্য পালটা জবাব দিতে দেরি করেনি জেলেনস্কি সেনা। সঙ্গে সঙ্গে রাশিয়ার দক্ষিণ রোস্টভে হামলা চালায় ইউক্রেন। ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়। 

Advertisement

আহত কমপক্ষে আটজন। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের কমপক্ষে ২৪৯ ড্রোন 
ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ১১৬টি ড্রোনকে কৃষ্ণসাগরের উপরেই নিষ্ক্রিয় করে মস্কো। সম্প্রতি ট্রাম্প দাবি 
করেন, শীঘ্রই রুশ ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। শান্তি ফিরবে। যদিও পুতিন-জেলেনস্কির সংঘাত জারি থাকায় শান্তিচুক্তির সম্ভাবনা নিয়েই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ