Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কিয়েভে রাশিয়ার হানা, মৃত ১৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় ছিন্নভিন্ন ছোট ছোট শিশুর দেহ। শুক্রবার ইউক্রেনের ক্রিভ রিগ শহরে বিমান হামলা চালায় রাশিয়া। ওই ঘটনায় ১২ শিশু সহ ১৮ জনের প্রাণ গিয়েছে।

কিয়েভে রাশিয়ার হানা, মৃত ১৮
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় ছিন্নভিন্ন ছোট ছোট শিশুর দেহ। শুক্রবার ইউক্রেনের ক্রিভ রিগ শহরে বিমান হামলা চালায় রাশিয়া। ওই ঘটনায় ১২ শিশু সহ ১৮ জনের প্রাণ গিয়েছে। এছাড়াও অন্তত ৬১ জন জখম। ঘটনাচক্রে ওই প্রদেশেই দেশের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কির বাড়ি। নিপ্রোপেত্রোভস্কের গভর্নর সার্জেই লিসাক বলেন, এই হামলায় যা ঘটেছে, তা যেন কোনও শত্রুর সঙ্গেও না হয়। প্রদেশের মিলিটারি প্রধান ওলেকসান্দার ভিলকুলের দাবি, বেছে বেছে আবাসন এলাকায় বাচ্চাদের খেলার মাঠে হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরে আগামী ৭, ৮ এবং ৯ এপ্রিল ক্রিভ রিগে শোকদিবস পালন করা হবে। 

Advertisement

এদিকে রাশিয়ার তরফে জানানো হয়, প্রথম হামলা ইউক্রেনই চালিয়েছিল। যদিও মস্কোর এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ