Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামীণ রাস্তা ক্ষতবিক্ষত, ক্ষোভে দু’টি ডাম্পার আটকে বিক্ষোভ

এলাকায় তৈরি হচ্ছে কারখানা। সেজন্য গ্রামের রাস্তা দিয়ে চলছে বালি, পাথর বোঝাই ডাম্পার। ভারী গাড়ি চলাচলে একাধিক সমস্যা হচ্ছে। এর বিরুদ্ধে শুক্রবার দু’টি ডাম্পার আটকে বিক্ষোভে শামিল হন গ্রামবাসী।

গ্রামীণ রাস্তা ক্ষতবিক্ষত, ক্ষোভে দু’টি ডাম্পার আটকে বিক্ষোভ
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: এলাকায় তৈরি হচ্ছে কারখানা। সেজন্য গ্রামের রাস্তা দিয়ে চলছে বালি, পাথর বোঝাই ডাম্পার। ভারী গাড়ি চলাচলে একাধিক সমস্যা হচ্ছে। এর বিরুদ্ধে শুক্রবার দু’টি ডাম্পার আটকে বিক্ষোভে শামিল হন গ্রামবাসী। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মোড় সংলগ্ন লক্ষ্মীনারায়ণ পাড়ার। খবর পেয়ে ট্রাফিক পুলিস এলাকায় আসে। গ্রামবাসীরা পুলিসকে জানান, গ্রামের এই রাস্তা দিয়ে যেন আর ডাম্পার চলাচল না করে। 

Advertisement

লক্ষ্মীনারায়ণ পাড়ায় ফ্যাক্টরি নির্মাণের জন্য ডাম্পারে করে বালি, পাথর আনা হচ্ছে। এই ডাম্পারের কারণে ছিঁড়ে যাচ্ছে বিদ্যুৎ ও কেবলের তার। ডাম্পারের আওয়াজে রাতে ঘুমের ব্যাঘাত ঘটছে। ডাম্পার চলাচলে গ্রামের রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। গ্রামবাসীর দাবি, যেহেতু মূল রাস্তায় প্রশাসনের নজরদারি থাকে, সেকারণে চালকরা গ্রামের রাস্তায় ডাম্পার নিয়ে চলছে। 
স্থানীয় বাসিন্দা কমলেশ রায় বলেন, গ্রামের রাস্তা দিয়ে ছোট গাড়িতে করে নির্মাণ সামগ্রী নেওয়া হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু ডাম্পার আমরা চলাচল করতে দেব না। এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। রাস্তা খারাপ হলে আমরাই সমস্যায় পড়ব। সেই কারণে ডাম্পার আটকানো হয়েছে। 
অঞ্জলি রায় নামে আরএক বাসিন্দা বলেন, এই রাস্তার পাশে স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুল রয়েছে। যেভাবে ডাম্পার চলছে, তাতে পথচারীরাও আতঙ্কে থাকেন।  আমাদের দাবি, অবিলম্বে গ্রামের রাস্তা দিয়ে ডাম্পার চলাচল বন্ধ করতে হবে। 
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, এলাকায় একটি ফ্যাক্টরি হচ্ছে। তবে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, ডাম্পারে করে কোনও নির্মাণ সামগ্রী আর আনা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ