Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রেকর্ড তলানিতে নেমে গেল টাকার দর

পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহির পরিকাঠামোয় হামলার জেরে ফের টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।

রেকর্ড তলানিতে নেমে গেল টাকার দর
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহির পরিকাঠামোয় হামলার জেরে ফের টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি। জ্বালানি তেলের জোগান নিয়ে ফের আশঙ্কা। লগ্নির ক্ষেত্রে কোনও ঝুঁকির পথে হাঁটতে চাইছেন না লগ্নিকারীরা।  এই পরিস্থিতিতে টাকার দামের পতনে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না। মঙ্গলবার আরও ২ পয়সা দাম পড়ল ভারতীয় মুদ্রার। এদিন লেনদেন শেষে টাকার দর নামল সর্বনিম্ন স্তরে। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম কমে হয় ৯৫.২৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ব্রেন্ট তেলের দাম ব্যারেল পিছু ১১০ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে। এতে জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী দরে ভারতের মতো আমদানি-নির্ভর দেশের অর্থনীতিতে চাপ বজায় থাকছে। এরসঙ্গে অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নি সরে যাওয়ার ধারা অব্যাহত। এসব কারণই চাপ বাড়াচ্ছে টাকার দরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ