Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন্নগরে সমবায় বোর্ড গঠনে শাসকদলের কোন্দল প্রকাশ্যে

সদ্য জিতে আসা নবগ্রামের সমবায়ের বোর্ড গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে। সোমবার ওই সমবায়ের বোর্ড গঠন ছিল।

কোন্নগরে সমবায় বোর্ড গঠনে শাসকদলের কোন্দল প্রকাশ্যে
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সদ্য জিতে আসা নবগ্রামের সমবায়ের বোর্ড গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে। সোমবার ওই সমবায়ের বোর্ড গঠন ছিল। সেখানে জেলা থেকে ঠিক করে দেওয়া প্যানেলের পাল্টা প্যানেল পেশ করে স্থানীয় নেতাদের একাংশ। শেষ পর্যন্ত জেলা থেকে নির্ধারিত ব্যক্তিরাই  চেয়ারম্যান থেকে সভাপতি, সম্পাদক পদে জয়ী হয়েছেন। কিন্তু ভোটাভুটি এড়ানো যায়নি।

Advertisement

এদিকে, ওই হারের পরেই স্থানীয় নেতাদের একাংশ নবগ্রাম পঞ্চায়েতের বোর্ড মিটিং ভেস্তে দেয়। প্রধানের মনোনীত প্রার্থীরাই সমবায়ে জিতেছেন দাবি করে বিক্ষুব্ধরা পঞ্চায়েতে গিয়ে হাঙ্গামা করে। তাতে পঞ্চায়েতের বোর্ড মিটিং করা যায়নি। এনিয়ে পঞ্চায়েত নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। তবে এক শীর্ষনেতা বলেন, ওই বিষয়ে দলীয়স্তরে তদন্ত করা হচ্ছে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ