Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতেও খোলা আদিনা ইকোপার্ক

রাতেও খোলা আদিনা ইকোপার্ক
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: এখন রাতেও ঘোরা যাবে আদিনা ইকোপার্ক। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, ইকোপার্কের ইনচার্জ অমিত হালদার সহ অন্যরা। বিডিও  বলেন, পর্যটকদের চাহিদা অনুসারে এদিন থেকে ইকোপার্ক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আগে বিকেল পাঁচটা পর্যন্ত পার্ক খোলা থাকত। প্রবেশমূল্য ছিল কুড়ি টাকা। এদিন থেকে পাঁচটার পর আরও তিনঘণ্টা পার্কে সময় কাটাতে পারবেন মানুষ। ৫ টা পর টিকিটের দাম ১০ টাকা। তবে রাতে পুরো পার্ক ঘোরা যাবে না। পুকুরের দিকে যাওয়া নিষেধ রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ