Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রুটদের হারাল দক্ষিণ আফ্রিকা

রুটদের হারাল দক্ষিণ আফ্রিকা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
করাচি: ডেভিড মিলারের ছক্কা গ্যালারিতে আছড়ে পড়তেই আনুষ্ঠানিকতার অবসান। ইংল্যান্ডকে ১২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে প্রোটিয়ারা (১৮১-৩) নিল ২৯.১ ওভার। জয়ের সুবাদে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র একনম্বরে উঠে এল তারা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট)। দক্ষিণ আফ্রিকা জেতায় আফগানিস্তানের শেষ চারে যাওয়ার স্বপ্ন চুরমার। অন্যদিকে, ইংল্যান্ড হারের হ্যাটট্রিক করল। নেতা হিসেবে বিদায়ী ম্যাচেও পরাজয়ের তিক্ততা সঙ্গী হল জস বাটলারের।
Advertisement
টস জিতে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড ৩৮.২ ওভারে থেমে যায় ১৭৯ রানে। জো রুট করেন ৩৭। প্রোটিয়াদের হয়ে বল হাতে সফল উইয়ান মুল্ডার (৩-২৫), জানসেন (৩-৩৯), মহারাজ (২-৩৫)। জবাবে রাসি ফন ডার ডুসেন (অপরাজিত ৭২) ও হেনরিখ ক্লাসেনের (৬৪) দাপটে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ