Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রতুয়ায় ট্যাবের ভুয়ো বিল, ধৃত এক

রতুয়ায় ট্যাবের ভুয়ো বিল, ধৃত এক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকের চাঁদমণি অঞ্চল হাইমাদ্রাসার পড়ুয়াদের ট্যাবের বিল নিয়ে অনিয়মের অভিযোগ উঠল। পড়ুয়াদের ট্যাব বিক্রি না করেই নকল ভাউচার দেওয়ার অভিযোগে মাদ্রাসার সামনের কম্পিউটার ও জেরক্সের দোকানদারকে গ্রেপ্তার করেছে রতুয়া থানার পুলিস। বিতর্কের জেরে মাদ্রাসা কর্তৃপক্ষ আপাতত বিল জমা নেওয়া বন্ধ করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্যাব বিক্রি না করেই জিএসটি ছাড়া কাঁচা বিল তৈরি করে পড়ুয়াদের দিচ্ছিল ওই ব্যক্তি। বিষয়টি নজরে পড়তেই মাদ্রাসা কর্তৃপক্ষ রতুয়া থানার পুলিসকে জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিস মহম্মদ কাউসার আলিকে গ্রেপ্তার করে ৪৫টি ভুয়ো বিল উদ্ধার করেছে। ধৃতের বাড়ি রতুয়া থানার চাঁদমণি গ্রামে।
Advertisement
সম্পর্কিত সংবাদ