Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রতুয়ায় সম্মেলন

রতুয়ায় সম্মেলন
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া ব্লক চত্বরে বিদ্যাসাগর ভবনে ভারতীয় প্রাক্তন সৈনিক সঙ্ঘ রতুয়া- ১ ও ২ ব্লক ইউনিটের ২২তম বার্ষিক সম্মেলন হয়। রবিবার সৈনিক ভবনে পতাকা উত্তোলন, শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে ছিলেন মালদহ জেলা প্রাক্তন সৈনিক সংগঠনের সম্পাদক এসএস নাইন, সভাপতি ক্যাপ্টেন রতন কুমার সরকার, রতুয়া- ১ ও ২ ব্লক ইউনিটের সম্পাদক বিজয় কর্মকার প্রমুখ। সম্মেলন থেকে অবসরপ্রাপ্ত সৈনিকদের দ্রুত পেনশন চালু, চিকিৎসার সুব্যবস্থা, তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বৃত্তি সহ একাধিক সুযোগ সুবিধার দাবি জানানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ