Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে জলসা শুনে সকালে ঘর থেকে মৃতদেহ উদ্ধার শিক্ষকের, হবিবপুরের ঋষিপুরে চাঞ্চল্য

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বিএড কলেজের এক শিক্ষক। ঘটনাটি হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের শক্তিগড়ের। তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুরজিত্ ঝা(৩০)

রাতে জলসা শুনে সকালে ঘর থেকে মৃতদেহ উদ্ধার শিক্ষকের, হবিবপুরের ঋষিপুরে চাঞ্চল্য
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বিএড কলেজের এক শিক্ষক। ঘটনাটি হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের শক্তিগড়ের। তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুরজিত্ ঝা(৩০)। তিনি একটি বেসরকারি বিএড কলেজে শিক্ষকতা করতেন। বুধবার সকালে তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় এলাকায় কানাঘুঁষো শুরু হয়েছে। 
Advertisement
অন্যদিনের মতোই রাতে খাওয়ার খেয়ে শুয়ে পড়েছিলেন সুরজিৎ। সকালে ১১টা বেজে গেলেও তিনি ঘুম না থেকে ওঠায় পরিবারের সন্দেহ হয়। বাবা, মা ডাকাডাকি করেও কোনও সাড়া শব্দ পাননি। তাঁদের সন্দেহ প্রবল হয় তড়িঘড়ি দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন, ছেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শুভঙ্কর ঝা নামে মৃত শিক্ষকের কাকু জানান, এলাকায় কারও সঙ্গে শত্রুতাই ছিল না ওর। বাড়িতে ঝগড়া-অশান্তিও হয়নি। তবে কী কারণে ও আত্মহত্যা করল,  বোঝা যাচ্ছে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ