সংবাদদাতা, ধূপগুড়ি: বালি চুরি রুখতে প্রশাসনের কর্তারা রণংদেহি মনোভাব দেখলেও রাতের অন্ধকারে ধূপগুড়ির ঝার আলাতাগ্রাম-১ এবং ২ গ্রাম পঞ্চায়েত থেকে দেদার চুরি হচ্ছে বালি। কয়েকদিন ধরে ধূপগুড়ির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ট্রাক আটক করে এসডিপিও গেইলসেন লেপচা। এমনকী এই কারবার বন্ধ করার জন্য তিনি সাধারণ মানুষকেও সচেতন থাকার বার্তা দেন। অভিযোগ, তারপরও ঝার আলতাগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের নোনাই নদী এবং ঝার আলতাগ্রাম-১ গ্রাম পঞ্চায়েতের নৌকাঘাট এলাকার গিলান্ডি নদী থেকে দেদার বালি চুরি চলেছে। এই নিয়ে অবশ্য স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
Advertisement
এক ব্যক্তি বলেন, রাতের অন্ধকারে আর দিনের আলো ফোটার আগেই নদী থেকে বালি তুলে পাচার করে দিচ্ছে কারবারিরা। খট্টিমারির বিজেপি নেতা প্রদীপ সরকার বলেন, আমরা বারবার বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু বালি মাফিয়ারা পাল্টা ভয় দেখায়। মানুষ যেদিন প্রতিরোধ করবে সেদিন পালিয়ে পথ পাবে না এরা।
বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিধায়ক নির্মলচন্দ্র রায়। তিনি বলেন, বালি চুরির জেরে ইকোসিস্টেমে প্রভাব পড়ছে। তবে খবর এলে কোনওভাবেই বালি চুরি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিস ও প্রশাসন।