Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেস্তরাঁয় তাণ্ডব দুষ্কৃতীদের 

রেস্তরাঁয় তাণ্ডব দুষ্কৃতীদের 
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে একটি নামকরা রেস্তরাঁ ও মালিকের বাড়িতে তাণ্ডব চালাল কয়েকজন দুষ্কৃতী। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি স্কুটারে। বৃহস্পতিবার সকাল এবং বিকেলে দুই দফায় তাণ্ডব চালায় কয়েকজন। এই ঘটনার পর আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শিয়ালতোর রোড পাড়া এলাকার একটি রেস্তরাঁর মালিকের সঙ্গে এক আলু ব্যবসায়ীর গণ্ডগোল হয়। রাতের ঘটনার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ একদল যুবক রেস্তরাঁয় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সামান্য দূরেই রেস্তরাঁ মালিকের বাড়ি গিয়েও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
স্থানীয়রা বিষয়টি মিটমাট করার জন্য দু’পক্ষকে নিয়ে শুক্রবার দুপুর দু’টোর সময় আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার আগেই বৃহস্পতিবার বিকেলে ফের একদল যুবক রেস্তরাঁর সামনের রাস্তায় মালিকের বাবাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এরপরে দীর্ঘ সময় রেস্তরাঁর মালিকের বাড়ির উল্টো দিকে রাস্তার পাশে জড়ো হয়েছিল তারা। সকালে তাণ্ডব চালানোর সময় রেস্তরাঁয় থাকা একটি স্কুটার ভাঙচুর করা হয়েছিল। এদিন সন্ধ্যায় ওই স্কুটারে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিস ও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রেস্তরাঁর মালিক বিপ্লব দাস বলেন, আমাদের বাড়ির পাশের একটি সর্বজনীন মন্দিরের জায়গা দখল নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে স্থানীয় ব্যবসায়ী সুশীল সাহা। বুধবার রাতে রেস্তরাঁ বন্ধ করার সময় সুশীলের ডানহাত বিশ্বজিৎ সরকার কয়েকজনকে সঙ্গে করে নিয়ে এসেছিল। আমাকে সরাসরি মারার হুমকি দেয় এবং মারধর করে। 
এপ্রসঙ্গে সুশীলের দাবি, রেস্তরাঁয় মদ্যপান করে কে কার সঙ্গে ঝামেলা করেছে আমার জানা নেই। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্ত বিশ্বজিতের বাবা আনন্দ সরকারের কথায়,  আমার ছেলে আলুর ব্যবসার টাকা কালেকশন করে বাড়ি ফেরার সময় রেস্তরাঁয় ঢুকেছিল। তখন  রেস্তরাঁর মালিক ছেলেকে মারধর করেছে। মারের চোটে অবস্থা ভাল নয় দেখে বেসরকারি নার্সিংহোমে চিকিংসা করাচ্ছি।  কারা কেন রেস্তরাঁয় ভাঁচুর করেছে জানা নেই। অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, এলাকায় পুলিস পিকেট আছে। ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ