সংবাদদাতা, তপন: তপনের হরসুরা গ্রামপঞ্চায়েতে বুধবার দুটি সিসি রাস্তার শিলান্যাস হল। জেলা পরিষদের তরফে হরসুরা উত্তরপাড়া থেকে কালীতলা নাটমন্দির পর্যন্ত ৬০০ মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ২২ লক্ষ টাকা। মহাদেবপুর থেকে সরঞ্জাবাড়ি পর্যন্ত প্রায় ১১০০ মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩৭ লক্ষ টাকা। এদিন রাস্তার শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, প্রধান মঞ্জুয়ারা বিবি প্রমুখ।



