Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজের শিলান্যাস

রাস্তার কাজের শিলান্যাস
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: বুধবার তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ভুচুংমারিতে পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস হল। শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন সহ অন্যরা। 
Advertisement
জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ২ কোটি ৯ লক্ষ টাকা বরাদ্দে নরেন্দ্রনাথ রায়ের বাড়ি থেকে পশ্চিম পানিশালা বটতলা পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তাটি তৈরি করা হবে। মন্ত্রী বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। রাস্তাটি তৈরি হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের সুবিধা হবে।
সম্পর্কিত সংবাদ