Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজের সূচনা করলেন অভিজিৎ

রাস্তার কাজের সূচনা করলেন অভিজিৎ
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি অঞ্চলের ১৬৯, ১৭০ নম্বর বুথের ভেলাডাঙ্গা, শুকটাবাড়ি অঞ্চলের দুধেরকুঠি দেওয়ানবসে ঘুরলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও গিয়েছিলেন পূর্ব ও পশ্চিম কলাবাড়ি ঘাটের ১৩৯, ১৪৪, ১৪৯, ১৫০ নম্বর বুথের বিভিন্ন এলাকাতেও। সাধারণ মানুষের সঙ্গে এলাকার উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন। কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে শুকটাবাড়ি অঞ্চলের ১৪৭ নম্বর বুথে দেড় কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন তিনি। এই গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য আবাস যোজনার ঘর নেবেন না বলে জানালে তাঁকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি যে সমস্ত পঞ্চায়েত সদস্যের ঘরের অবস্থা সত্যিই বেহাল তাঁদের চক্ষুলজ্জা না করে ঘর নেওয়ার কথা বলেন জেলা সভাপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ