Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজ সম্পন্ন করেনি ঠিকাদার

রাস্তার কাজ সম্পন্ন করেনি ঠিকাদার
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার খড়িবাড়ির ডাঙ্গুজোতে পথশ্রী প্রকল্পে রাস্তার সম্পূর্ণ কাজ না করার অভিযোগ নিয়ে জেলাশাসককে চিঠি দিলেন স্থানীয়রা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে ৫০লক্ষ ৭৯হাজার টাকায় ১৩০০মিটার রাস্তা ও কালভার্ট নির্মাণ শুরু হয়েছে। চলতি বছরে মার্চ মাসে কাজটি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি ১২০০ মিটার কাজ করে ঠিকাদার সংস্থা উধাও হয়ে গিয়েছে। স্থানীয় মহম্মদ আলম, অশোক সাহ বলেন, কাজের সিডিউল অনুযায়ী দেবিগঞ্জ পিডব্লুডি মোড় থেকে ডাঙ্গুজোত বিওপি পর্যন্ত ১৩০০মিটার রাস্তা নির্মাণের কথা। তবে এলাকার ১০০মিটার রাস্তার কাজ না করে চম্পট দিয়েছে ঠিকাদার। এনিয়ে খড়িবাড়ি বিডিওকে জানালে তিনি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন। ইঞ্জিনিয়ার এসে শুধু ছবি তুলে গিয়েছেন। কাজ এখনও শুরু হচ্ছে না। শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, রাস্তার কাজ অর্ধসমাপ্ত হয় না। জিওট্যাগ অনুযায়ী রাস্তার কাজ হয়। সেক্ষেত্রে শুধু ১২০০মিটার রাস্তার কাজ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। যদিও কাজটি এখনও সম্পন্ন হয়নি। সঠিকভাবে কাজ না হলে এজেন্সিকে কোনও বিল দেওয়া হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ