Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজ বন্ধ করায় গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

রাস্তার কাজ বন্ধ করায় গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপনের ভাইওরে নিম্নমানের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। কাজ বন্ধ করে দেওয়ায় ঠিকাদার গ্রামবাসীদের হুমকি দিচ্ছে অভিযোগ। শুক্রবার বাসিন্দারা বিডিও’র দ্বারস্থ হন। তপন ব্লকের ৮ নম্বর গুড়াইল গ্রাম পঞ্চায়েতের তরফে ভাইওর সংসদের বদ্দিপাড়ায় শুরু হয়েছে ৯২ মিটার সিসি রাস্তার কাজ। প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দে সেই কাজের টেন্ডার পেয়েছেন অসিত সরকার। তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। গ্রামবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার সেই রাস্তার কাজ শুরু করেন ঠিকাদার। তবে রাস্তার কাজে ব্যবহৃত পাথর এবং বালি নিম্নমানের। বালির পরিবর্তে দেওয়া হচ্ছে কালো রংয়ের পলিমাটির মতো ধুস বালি। 
Advertisement
প্রতিবাদে বৃহস্পতিবার ওই রাস্তার কাজ বন্ধ করে দেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঠিকাদার রাতে গ্রামে পুলিস পাঠিয়ে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন। শুক্রবার তাঁরা তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষের দারস্থ হন। গ্রামের বাসিন্দা মুক্তার মোল্লা ও জাফের মোল্লা বলেন, রাস্তার জন্য ব্যবহৃত পাথর কাঠ কয়লার মতো। যা অত্যন্ত নিম্নমানের। এভাবে রাস্তা তৈরি হলে কিছুদিনের মধ্যে খারাপ হয়ে যাবে। আমরা কাজ বন্ধ করে দেওয়ায় ঠিকাদার রাতে পুলিস পাঠিয়ে আমাদের ভয় দেখিয়ে যায়। ঠিকাদার অসিত সরকার বলেন, পুলিস পাঠিয়ে শাসানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নিয়ম মেনেই রাস্তা তৈরি হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান মামনি রায় বলেন, নিম্নমানের অভিযোগ ওঠায় কাজ বন্ধ রাখা হয়েছে। শিডিউল মেনে রাস্তার কাজ হবে। বিডিও বলেন, সোমবার ইঞ্জিনিয়ার পাঠানো হবে। নিয়ম মেনে কাজ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ