Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজ বন্ধে বিক্ষোভ

রাস্তার কাজ বন্ধে বিক্ষোভ
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: গতবছর শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ। কিন্তু সেই কাজ এখন বন্ধ। ফলে বেহাল হয়ে রয়েছে অসমাপ্ত রাস্তাটি। যার জেরে চরম ভোগান্তির শিকার বাসিন্দারা। সেই ক্ষোভে মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি কালিয়াচকের তিন নম্বর ব্লকের বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের রাজনগরের। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তার দুই কিমি কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি টাকা। এলাকার বাসিন্দা মিঠুন সরকার বলেন, গতবছর আমাদের এলাকায় রাস্তার কাজ শুরু হয়। কিন্তু কিছুটা কাজ হ‌ওয়ার পর সেই কাজ  থমকে যায়। প্রায় এক বছর হতে চলল, রাস্তার কাজ বন্ধ হয়েছে। ঠিকাদারি সংস্থার তরফে রঞ্জিত সরকার জানান, দ্রুত কাজ শুরু হবে। কিছু জটিলতা ছিল। সেই জটিলতা আপাতত মিটে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ