Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজে বালি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, ধৃত পাঁচ

তপনের রামপাড়া চেঁচড়ায় রাস্তা নির্মাণের জন্য বালি ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ। ঘটনায় দুইপক্ষের দুটি বাড়ি ভাঙচুর এবং তিনজন করে আহত বলে জানা গিয়েছে। দু’পক্ষের মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে তপন থানার পুলিস।

রাস্তার কাজে বালি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, ধৃত পাঁচ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপনের রামপাড়া চেঁচড়ায় রাস্তা নির্মাণের জন্য বালি ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ। ঘটনায় দুইপক্ষের দুটি বাড়ি ভাঙচুর এবং তিনজন করে আহত বলে জানা গিয়েছে। দু’পক্ষের মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে তপন থানার পুলিস। রামপাড়া চেঁচড়া অঞ্চলের লক্ষ্মীপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দে ২ কিমি সিসি রাস্তার কাজ চলছিল। উত্তর ও মধ্য লক্ষ্মীপুরে রাস্তা হওয়ায় কথা। উত্তর লক্ষ্মীপুরে কাজ প্রায় শেষের দিকে। এদিন মধ্য লক্ষ্মীপুরে বালি ফেলার সময় উত্তর লক্ষ্মীপুর সংসদের কয়েকজন কাজে বাধা দেয়। শুরু হয় বিবাদ। এরপরই কয়েকজন তৈয়ব আলির বাড়িতে চড়াও হয়। তাঁর বাড়ি ভাঙচুর এবং স্ত্রী ও মেয়েকে মারধর করা হয় বলে অভিযোগ। তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, রাস্তার কাজ নিয়ে ঝামেলায় দু’পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা তপন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনিকুল আলম বলেন, রাস্তার জন্য অবৈধভাবে বালি ফেলা চলছিল। রয়্যালটি ছাড়াই বালি ফেলায় প্রতিবাদ করা হলে কয়েকজন তৈয়ব আলির বাড়িতে চড়াও হয়। তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি এবং পরিবারের তিনজনকে মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে। পুলিস আমাদের ৪ জনকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ