সংবাদদাতা, হলদিবাড়ি: দু’মাস আগে উদ্বোধন হয়েছে কিন্তু এখনও চালু হল না দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব। ফলে বিএসএফের খালপাড়া বিওপি সংলগ্ন প্রকল্পটি কোনও কাজেই আসছে না গ্রামবাসীদের। যদিও পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, রাস্তা তৈরি করে এর মধ্যেই প্রকল্পটি চালু করে দেওয়া হবে।
Advertisement
উল্লেখ্য, দক্ষিণ বড় হলদিবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এসডব্লুএম প্রকল্প গড়ে তোলে। পাড়া থেকে সংগ্রহ করা কঠিন ও পচনশীল বর্জ্য সংগ্রহ করে প্রকল্পস্থলে নিয়ে যাওয়া হবে স্থির করা হয়েছিল। কিন্তু তা আজও শুরু হয়নি। ফলে আগের মতোই ভাওলাগঞ্জ মোড়ের পাশে জমছে বর্জ্যের স্তূপ। একইরকম পরিস্থিতি গ্রামের বিভিন্ন এলাকায়। আর ওসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব।
স্থানীয় বাসিন্দা পরিতোষ মণ্ডল, আনন্দ সরকার জানান, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্য রাখা ও প্রক্রিয়াকরণের জন্য হলদিবাড়ি ব্লক প্রশাসনের
কাছে ডাম্পিং গ্রাউন্ড বা এসডব্লুএম প্রকল্প চালুর দাবি জানানো হচ্ছিল। এ বছরের সেপ্টেম্বর মাসে এসডব্লুএম হাবের উদ্বোধন করা হলেও সেটি এখনও তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। এ ব্যাপারে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা রায় বর্মন বলেন, রাস্তার কাজ হলেই এসডব্লুএম হাবটি চালু করে দিতে পারব। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।