সংবাদদাতা, মেদিনীপুর: রাস্তা সংস্কারের দাবিতে শনিবার ডেবরা-২ পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। এদিন সকালে কিশমৎ ডেবরা, জ্যোতুনকুড় সহ পাশাপাশি এলাকার বাসিন্দারা প্রধানের বাড়ি ঘেরাও করে রাস্তা সংস্কারের দাবি জানান। তাঁদের অভিযোগ, বহু বছর ধরে এই রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার মাঝে একটি কালভার্টও ভেঙে গিয়েছে। ফলে ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তা দিয়েই যাতায়াত করতে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। ঘটছে ছোটখাট দুর্ঘটনাও। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। বছরের পর বছর একই অবস্থায় পড়ে আছে।
Advertisement
বাসিন্দারা জানান, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, পঞ্চায়েতে বহুবার দরবার করেও কোনও লাভ হয়নি। অভিযোগ, কেউ কোনও উদ্যোগই নেয়নি। এদিন তাই প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছি। এতেও কাজ না হলে আগামী দিনে পঞ্চায়েত অফিস ঘেরাও করা হবে। প্রসঙ্গত পথেরসাথী থেকে কিশমৎ ডেবরা, জ্যোতুনকুড়ের দিকে চলে যাওয়া গ্রামীণ রাস্তাটি প্রধানের নিজের বাড়ির সামনে দিয়েই গিয়েছে।
প্রধান তনুশ্রী দোলই অবশ্য রাস্তা খারাপের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। তার ওপর মাঝে একটি কালভার্ট আছে। সেটাও ভেঙে গিয়েছে। এই রাস্তাটি অমি প্রধান হওয়ার আগে থেকেই খারাপ হয়ে আছে। রাস্তা সংস্কারের জন্য যে অর্থ লাগবে পঞ্চায়েতের পক্ষে সেই টাকা খরচ করা সম্ভব নয়। তাই রাস্তাটি যাতে সংস্কার করা হয় তার জন্য জেলা, ব্লক সর্বত্র জানিয়েছি। জেলাপরিষদ বা পঞ্চায়েত সমিতি থেকে রাস্তার কাজ করতে হবে। আমি বাসিন্দাদের বলেছি ফের জেলা ও ব্লকে জানাব।
জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। প্রধানের সঙ্গে কথা বলে সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।