Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা সংস্কার বন্ধ করল গ্রামবাসীরা

রাস্তা সংস্কার বন্ধ করল গ্রামবাসীরা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছিল রাস্তা সংস্কারের কাজ। কাজের শিডিউল বাসিন্দারা দেখতে চাইলেও তা দেখানো হচ্ছিল না বলে অভিযোগ। সঠিক ভাবে কাজ ও শিডিউল দেখানোর দাবি তুলে রাস্তা সংস্কার বন্ধ করে দিল গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে তেহট্ট-১ ব্লকের পাথরঘাটা-১ পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্ব পাড়ায়। 
Advertisement
স্থানীয় ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর পূর্ব পাড়ার রাস্তা খারাপ থাকায় তা সংস্কারের দাবি ওঠে। সেই দাবি মেনে জেলা পরিষদ অর্থ বরাদ্দ করে। সেই টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরুও হয়। রাস্তার কাজ দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। তারা ঠিকাদারের কাছে শিডিউল দেখতে চাই। কিন্তু দিনের পর দিন তাদের শিডিউল দেখান হয়নি। অভিযোগ, এর পাশাপাশি রাস্তায় সঠিক পাথর দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। 
আক্তার শেখ, বজরুল শেখ বলেন, রাস্তার কাজ সঠিকভাবে করা হচ্ছিল না। শিডিউল দেখতে চাইলেও তা দেখাচ্ছিল না ঠিকাদার। এই কারণে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয়। পাথরঘাটা-১ পঞ্চায়েত প্রধান নারগিস পারভিন বিশ্বাস বলেন, আমি শুনেছি সঠিকভাবে কাজ হচ্ছিল না বলেই বন্ধ করে দিয়েছে কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব বিষয়টি।
Advertisement
সম্পর্কিত সংবাদ