সংবাদদাতা, মানিকচক: মালদহের মানিকচকব্লকে জোড়া উন্নয়নমূলক কাজের শিলান্যাস হল বৃহস্পতিবার। এনায়েতপুর পশ্চিমপাড়া গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে ৯০ হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হয়। শিলান্যাস করেন উপপ্রধান মাহবুল হক।
Advertisement
মানিকচকের রামনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কমিউনিটি টয়লেটের কাজের শিলান্যাস করেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল। প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে শৌচালয়টি।



