সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের মধ্য সর্বেশ্বর জয়দুয়ার গ্রামে কালভার্ট সংস্কার ও পাকা রাস্তার দাবি উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামের প্রায় তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। পাকা রাস্তার দাবি বহুবার প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি কান্তেশ্বর গড় সংলগ্ন কালভার্টটিরও অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দা সুমন্ত বর্মন বলেন, এই পথ দিয়ে পঞ্চারহাট বাজারে যেতে সমস্যায় পড়তে হয়।
Advertisement
ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সার্জিনা খাতুন বিবি বলেন, বিষয়টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জানিয়েছি। শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



