Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ, মাথা ফাটল প্রাক্তন সেনাকর্মীর  

রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ। এর জেরে এক প্রাক্তন সেনাকর্মীকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী দুই আত্মীয়ের বিরুদ্ধে। ওই প্রাক্তন সেনাকর্মী গোবিন্দ মণ্ডল বিজেপি কর্মী বলে দাবি করেন।

রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ, মাথা ফাটল প্রাক্তন সেনাকর্মীর
 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ। এর জেরে এক প্রাক্তন সেনাকর্মীকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী দুই আত্মীয়ের বিরুদ্ধে। ওই প্রাক্তন সেনাকর্মী গোবিন্দ মণ্ডল বিজেপি কর্মী বলে দাবি করেন। তাঁর বক্তব্য, প্রতিবেশী দুই তৃণমূল কর্মী এতে জড়িত। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ায়। এই নিয়ে সোমবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। আহত সেনাকর্মীকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।
Advertisement
এদিকে, ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার স্বপন মণ্ডল বলেন, এটা পারিবারিক বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। গোবিন্দবাবু বিজেপি করেন বলেও জানি না। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বারুইপুর থানায় কোনও  লিখিত অভিযোগ জানাননি জখম গোবিন্দবাবু। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। আহত গোবিন্দ মণ্ডল বলেন, রাস্তায় গাড়ি বার করছিলাম। তখন আমাকে আক্রমণ করা হয়। আমার রাস্তা দখল করে আছে প্রতিবেশী দুই তৃণমূল কর্মী সুব্রত ও প্রিয়ব্রত মণ্ডল। তার প্রতিবাদ করাতেই এই হামলা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ