Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তায় হাম্পের দাবিতে অবরোধ তমলুকে

রাস্তায় হাম্পের দাবিতে অবরোধ তমলুকে
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক শহর থেকে নিমতৌড়ি যাওয়ার রাস্তায় হাম্পের দাবিতে পায়রাচালিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। সোমবার সকাল ৯টা নাগাদ এলাকার মহিলারা অবরোধে শামিল হন। খবর পেয়ে তমলুক থানারপ পুলিস পৌঁছায়। তমলুক শহর থেকে নিমতৌড়ি যাওয়ার রাস্তা সম্প্রসারণ হয়েছে। তাতে যানবাহনের গতি বেড়েছে। এই গতির ফলে পায়রাচালি এলাকায় দুর্ঘটনা বাড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ