Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তায় ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি, আটক ব্যবসায়ী

স্কুল ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ব্যবসায়ীকে আটক করা হল। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায়।

রাস্তায় ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি, আটক ব্যবসায়ী
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: স্কুল ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ব্যবসায়ীকে আটক করা হল। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায়।
Advertisement
এদিন একাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা ছিল। ঠাকুরপাঠ বাজার সংলগ্ন এলাকার একটি স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল গিলান্ডি বাজারের চার ছাত্রী। অভিযোগ, বাজারে থাকা এক ব্যবসায়ী তাদের দেখে প্রায়ই অশ্লীল অঙ্গভঙ্গি করে। এদিনও তাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করলে ছাত্রীরা থানায় জানায়। সেখানে ধূপগুড়ি থানার পুলিস এসে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে। ছাত্রীদের অভিযোগ, বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা সতর্কও করলেও প্রতিনিয়ত ওই ব্যবসায়ী তাদের উত্ত্যক্ত করত। 
যদিও অভিযুক্ত বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার কথা জানতে পেরেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে এই ঘটনার জেরে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিন চারজন ছাত্রী ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ করতে এসে বলেন, শুধু আমরাই না, এই ব্যক্তি প্রায়ই মেয়েদের দেখলে অশ্লীল অঙ্গভঙ্গি করে। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করার পরেও সতর্ক হয়নি। এক ছাত্রীর দাদা বলেন, আজকে বোনরা জানায় ওদের এক ব্যক্তি ইভটিজিং করেছে। বিষয়টি থানায় জানালে পুলিস অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। আমরা অভিযুক্তের শাস্তি চাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ