সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার দুপুরে নাগরাকাটা ব্লকের ১নং আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়িতে একটি বেসরকারি রিসর্টের সীমানার খুঁটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের একাংশ যুবকের বিরুদ্ধে। এনিয়ে শনিবার বিকেলে ওই রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমান বানারহাট থানায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। রিসর্ট মালিকের অভিযোগ, এদিন দুপুরে বেশকিছু যুবক এসে আমার রিসর্টের সীমানার খুঁটি ভেঙে দেয়। বাধা দিতে গেলে হুমকি দেয়। যদিও বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে বানারহাট থানার পুলিস।



