Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাসের আগে রাস্তা দখলমুক্ত করছে শান্তিপুর পুরসভা

রাসের আগে রাস্তা দখলমুক্ত করছে শান্তিপুর পুরসভা
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জগদ্ধাত্রী পুজোর পরই রয়েছে শান্তিপুরের অন্যতম প্রধান উৎসব রাসযাত্রা। এছাড়া, ভাঙা রাস রয়েছে। সেখানে রকমারি ট্যাবলো ও বিভিন্ন প্রসিদ্ধ গোস্বামীবাড়ির বিগ্রহের শোভাযাত্রা থাকে। তাই রাসযাত্রার আগে শহরের রাস্তাঘাট দখলমুক্ত করতে পুরসভা উদ্যোগী হয়েছে।
Advertisement
রাসে একাধিক শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে। তাই পুরসভার তরফে ওই সমস্ত রাস্তা দখলমুক্ত করা হচ্ছে। যাতে সরু রাস্তায় রাসের শোভাযাত্রা নিয়ে যেতে সমস্যা না হয়। অনেক শোভাযাত্রার প্রতিমা উঁচু হয়। সেজন্য রাস্তার পাশের বিভিন্ন গাছের ডাল ছাঁটা হচ্ছে। শান্তিপুরের একাধিক রাস্তার ধারেই রয়েছে বহু প্রাচীন গাছ। সেগুলির ডালপালা অনেকসময় রাস্তায় ঝুঁকে থাকে।  
সম্পর্কিত সংবাদ