Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাসমেলার জন্য বাস চালানোর দাবি

রাসমেলার জন্য বাস চালানোর দাবি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার কয়েকদিন সরকারি বাস পরিষেবা চালুর দাবিতে স্মারকলিপি দিলেন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তুফানগঞ্জ ডিপোতে স্মারকলিপি জমা দেন তাঁরা। স্থানীয় বাসিন্দা অশোক বর্মন, নজরুল হকরা বলেন, আমাদের প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় গ্রামবাসীদের প্রতিবছর রাসমেলায় অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে বালাভূত থেকে কোচবিহার পর্যন্ত বাস চালানোর দাবি জানালাম। এ ব্যাপারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন,  মেলার ক’দিন ওই এলাকাগুলি থেকে স্পেশাল বাস চালানো যায় কি না, তা দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ