Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাসমেলার দিন বাড়ানোর দাবি

রাসমেলার দিন বাড়ানোর দাবি
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাসমেলার দিন বৃদ্ধির দাবি জানাল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। এই দাবিতে শনিবার সমিতির পক্ষ থেকে প্রশাসন, পুলিস ও পুরসভার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ব্যবসায়ীদের পক্ষে দাবি করা হয়েছে যে, এখনও পর্যন্ত রাসমেলার ব্যবসায়ীরা পর্যাপ্ত ব্যবসা করে উঠতে পারেননি। মাস পয়লা পর্যন্ত ব্যবসা করতে পারলে তাঁরা কিছুটা লাভ করতে পারবেন। সেই কারণেই রাসমেলার দিন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এবার রাসমেলা ১৫ দিনের হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, রাসমেলার দিন বাড়ানোর দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ