Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রসাখোয়া হাটের জায়গা পরিবর্তন

রসাখোয়া হাটের জায়গা পরিবর্তন
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: রসাখোয়া হাটের জায়গা পরিবর্তনের জেরে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হাটের শেড নির্মাণ শুরু হওয়ায় এই স্থান পরিবর্তন। এখন হাটের ব্যবসায়ীরা বসছেন রসাখোয়া গার্লস হাইস্কুল মাঠে। হাটের জায়গা পরিবর্তনের বিষয়টি অনেকেরই অজানা। নতুন জায়গাটি একটু ভিতরে হওয়ায় অনেকে বাজারে এসে ঘুরে যাচ্ছেন বলে হাটের দোকানদার জালাল শেখ জানিয়েছেন। হাটের জায়গা পরিবর্তনের জন্য ব্যবসায়ীদের যে সমস্যা হচ্ছে তা স্বীকার করে নিয়েছে রসাখোয়া ২ গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। হাটের পরিকাঠামোগত কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন উপ প্রধান কেশব কর্মকার। তিনি বলেন, ব্যবসায়ীদের আপাতত রসাখোয়া গার্লস হাইস্কুল মাঠে জায়গা করে দেওয়া হয়েছে। হাটের নতুন শেড নির্মাণ শুরু হয়েছে। প্রায় ছয়মাস সময় লাগবে। পঞ্চায়েতের উদ্যোগে মাইকিং করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ