Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার বাজারের সুযোগ নিক ভারত, চান রুশ কূটনীতিক

রাশিয়া থেকে পাশ্চাত্যের নামী ব্র্যান্ডগুলি সরে গিয়েছে। তাই সেই সুযোগকে কাজে লাগানোর যথেষ্ট জায়গা রয়েছে ভারতীয় সংস্থাগুলির। রাশিয়ার এই বিরাট বাজারকে ব্যবহার করতে পারে এখানকার শিল্পমহল।

রাশিয়ার বাজারের সুযোগ নিক ভারত, চান রুশ কূটনীতিক
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাশিয়া থেকে পাশ্চাত্যের নামী ব্র্যান্ডগুলি সরে গিয়েছে। তাই সেই সুযোগকে কাজে লাগানোর যথেষ্ট জায়গা রয়েছে ভারতীয় সংস্থাগুলির। রাশিয়ার এই বিরাট বাজারকে ব্যবহার করতে পারে এখানকার শিল্পমহল। বুধবার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মত দিলেন কলকাতায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ম্যাক্সিম ভি কোজলভ। ভারত চেম্বার অব কমার্স আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ভারত এবং রাশিয়া সর্বসময়ের জন্য বন্ধু-দেশ। বিশ্বের নানা টালমাটাল পরিস্থিতিতেও দুই দেশ নিজেদের উপর আস্থা ও বিশ্বাস রেখে চলেছে। তাই এই বন্ধুত্ব খাঁটি। কোনও সাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে এই সম্পর্ক টিকে নেই। গত পাঁচবছরে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন পাঁচগুণ বেড়েছে। ২০২৪ সালে এসে তা দাঁড়িয়েছে ৬,৬০০ কোটি মার্কিন ডলারে। জানিয়েছেন কনসাল জেনারেল। তাঁর দাবি, গত আটমাসে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির হার হল ৯ শতাংশ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ