Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশনের লাইসেন্স নিয়ে অভিযোগ

রেশনের লাইসেন্স নিয়ে অভিযোগ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: করণদিঘিতে রেশন দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠল। সরকারি নির্দেশিকা অমান্য করে অবৈধভাবে রেশনের ডিলারশিপ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে জেলাশাসক সহ খাদ্যদপ্তরের দ্বারস্থ হয়েছেন চন্দন গোস্বামী। লিখিত অভিযোগ জানানোর পর চন্দন বলেন, করণদিঘি ব্লকের  করণদিঘি ২ গ্রাম পঞ্চায়েতের আলিয়া নগরে গ্রাহকদের রেশন পরিষেবা দিতে ২০২২ সালের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম। আলিয়া নগরের খগেন্দ্রনাথ দাসও আবেদন করেন। আবেদনের পর শুরু হয় নথি যাচাই প্রক্রিয়া। গতবছর গোডাউন পরিদর্শন করেন খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা। চন্দনের অভিযোগ, ভুয়ো জমির তথ্য সহ অন্যের গোডাউন দেখিয়ে খগেন্দ্রনাথ রেশন ডিলারশিপের লাইসেন্স পেয়েছেন। 
Advertisement
যদিও খগেন্দ্রনাথের দাবি, খাদ্যদপ্তরের আধিকারিকরা সমস্ত কিছু যাচাই করে আমাকে লাইসেন্স দিয়েছেন। করণদিঘি ব্লক খাদ্যদপ্তরের আধিকারিক আব্দুল ওয়াশিম বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। 
সম্পর্কিত সংবাদ