Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশনের চাল সহ গ্রেপ্তার ২

রেশনের চাল সহ গ্রেপ্তার ২
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: পাচারের আগেই রেশনের চাল বোঝাই দু’টি পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার করা হল দু’জনকে। বৃহস্পতিবার ভোরে ফাঁসিদেওয়া ব্লকের লিচুবাগান সংলগ্ন এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম হজরত মুরতাজা ও মহম্মদ আলম। ধৃতরা ফাঁসিদেওয়ার বাসিন্দা। খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিস। সন্দেহজনক দু’টি গাড়ি আটক করে তল্লাশি চালালে সাফল্য পায় পুলিস। গাড়ির চালকরা ওই চালের বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিসের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া চাল রেশনের ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ