সংবাদদাতা, ময়নাগুড়ি: ডিজিটাল রেশনকার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে রেশন গ্রাহকদের ফোন করা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও রেশনকার্ড যেন বন্ধ না হয়ে যায় সে কারণে আধার লিঙ্ক করার জন্য মাইকিং শুরু করেছে ময়নাগুড়ি ব্লকের রেশন ডিলাররা। ময়নাগুড়ি ব্লক খাদ্যদপ্তর জানিয়েছে, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকলে ঘরে বসেই ডিজিটাল রেশনকার্ডের সঙ্গে আধার লিংক করা যাবে। সেক্ষেত্রে খাদ্যদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ডিজিটাল রেশনকার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে।



