Bartaman Logo
১০ জুন, ২০২৬

রেশন থেকে বঞ্চিত ১৪ কোটি গরিব মানুষ, কেন্দ্রকে একহাত সোনিয়ার

রেশন থেকে বঞ্চিত ১৪ কোটি গরিব মানুষ, কেন্দ্রকে একহাত সোনিয়ার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: জনগণনা নিয়ে মোদি সরকারের ধীরে চলো নীতির প্রতিবাদে  সরব হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। সোমবার রাজ্যসভায় তিনি দাবি করেন, এনিয়ে সরকারের গড়িমশির জেরে খাদ্য সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত ১৪ কোটি গরিব মানুষ। সেইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, খাদ্য সুরক্ষা কোনও বিশেষ অধিকার নয়, বরং এটি মৌলিক অধিকারের মধ্যেও পড়ে। 
Advertisement
দেশে শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। তখন কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। নিয়ম অনুযায়ী ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতায় আসার ১০ বছর পরও সে পথে পা মাড়ায়নি মোদি সরকার। সোনিয়া বলেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রেশন দেওয়া হচ্ছে দেশবাসীকে। তার জেরে বঞ্চিত হচ্ছেন অন্তত ১৪ কোটি জনতা। তাঁর কথায়, ২০১৩  সালের সেপ্টেম্বরে খাদ্যের সুরক্ষাকে আইনের আওতায় নিয়ে এসেছিল ইউপিএ সরকার। যার উদ্দেশ্য ছিল দেশের জনগণ যেন কোনওভাবেই অভুক্ত না থাকেন। সরকারের এই আইন লক্ষ লক্ষ পরিবারকে অনাহারের হাত থেকে বাঁচিয়েছে। গ্রামের ৭৫ শতাংশ এবং শহরের ৫০ শতাংশ দরিদ্র মানুষ এই আইনের আওতায় আনা উচিত বলে দাবি করেন সোনিয়া। কিন্তু জনগণনায় দেরি হওয়ায় তা বাস্তবে হচ্ছে না বলে তিনি তোপ দেগেছেন মোদি সরকারের বিরুদ্ধে।
Advertisement
সম্পর্কিত সংবাদ