সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশায় দুয়ারে রেশনে অনিয়মের বিষয় সামনে এসেছিল। এই নিয়ে কড়া ব্যবস্থা নিল খাদ্যদপ্তর। অভিযুক্ত রেশন ডিলারকে এবার সাসপেন্ড করল খাদ্যদপ্তর। পাশাপাশি ওই ডিলারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই রেশন দোকান। আপাতত পাশের একটি রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করবেন গ্রাহকরা।
Advertisement
আলিপুরদুয়ার জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দী বলেন, আমরা ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশের রেশন দোকানের সঙ্গে উপভোক্তাদের ট্যাগ করা হয়েছে। যাতে উপভোক্তারা রেশনের সামগ্রী সংগ্রহ করতে পারেন। বিভাগীয় তদন্ত চলছে। বিভাগীয় যা যা প্রক্রিয়া আছে তা চলবে।
উল্লেখ্য, গত শনিবার দুয়ারে রেশনে অনিয়মের ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বারোবিশায়। বিষয়টি নিয়ে গত সোমবার ‘বর্তমান’-এ খবর প্রকাশিত হয়। বারোবিশার লস্করপাড়ায় দুয়ারে রেশনে বালি-পাথর বা ইট দিয়ে পরিমাপ করে গ্রাহকদের তুলে দেওয়া হচ্ছিল স্লিপ। গ্রাহকরা বারোবিশা বাজারে অবস্থিত ওই রেশন দোকান থেকে পরবর্তী খাদ্যসামগ্রী সংগ্রহ করতেন। এছাড়াও রেশনে কম মাল দেওয়ার অভিযোগ উঠেছিল। আলিপুরদুয়ার জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দী বলেন, ওই ডিলারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে সরকারি নিয়মে যা যা শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে, তা নেওয়া হবে। তবে ব্যবস্থা নিতে সময় লাগবে। আপাতত ওই ডিলার রেশন বিলির কাজ করতে পারবেন না।