Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশনে অনিয়ম, ২৪ জন ডিলারকে শোকজ

রেশনে অনিয়ম, ২৪ জন ডিলারকে শোকজ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রেশন ব্যবস্থা নিয়ে অনিয়মের হদিশ! ছ’মাসে দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে শোকজ দুই ডজন রেশন ডিলার। খাদ্য সামগ্রী বিলি নিয়ে ওজনে কারচুপি, সময়ে দোকান না খোলা, দুয়ারে রেশন কর্মসূচিতে যোগ না দেওয়ার অভিযোগে এমন পদক্ষেপ নিয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর। ইতিমধ্যে তারা শিলিগুড়িতে রেশন ডিলারদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করেছে ২ লক্ষ ৫০ হাজার টাকা। শুধু তাই নয়, তারা একজন ডিলারের লাইসেন্স বাজেয়াপ্ত এবং দু’জনকে সাসপেন্ড করেছে। জেলায় এনিয়ে ব্যাপক শোরগোল পড়েছে।  জেলার খাদ্য নিয়ামক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, রাজ্য সরকারের নির্দেশে রেশন ব্যবস্থা নিয়ে অনিয়ম রুখতে মাঝেমধ্যেই ডিলার ও ডিস্ট্রিবিউটারের দোকান, গোডাউনে সারপ্রাই‌জ ভিজিট করা হচ্ছে। তাতে অনিয়ম ধরা পড়লেই অভিযুক্তদের শোকজ, সাসপেন্ড করা হচ্ছে। ইতিমধ্যে জেলায় ২৮ জন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 
Advertisement
দার্জিলিং জেলার দু’টি অংশ। পাহাড়ের অংশে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিক মহকুমা এবং সমতলে শিলিগুড়ি মহকুমা। মাঝেমধ্যেই সংশ্লিষ্ট মহকুমাগুলিতে রেশন নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে। অভিযোগ, গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণ খাদ্যসামগ্রী না দিয়ে তা খোলা বাজারে পাচার করছে ডিলারদের একাংশ। এরজেরে কিছু কিছু ডিলারের সঙ্গে গ্রাহকদের ঝামেলাও হচ্ছে বলে খবর। এ ধরনের ঘটনা রুখতে বিশেষ সারপ্রাইজ টিম গঠন করেছে খাদ্য ও সরবরাহ দপ্তর। ইতিমধ্যে তারা অনিয়মের অভিযোগে একগুচ্ছ রেশন দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।  খাদ্যদপ্তর সূত্রের খবর, জেলার চারটি মহকুমায় চারটি সারপ্রাইজ টিম রয়েছে। সেগুলির নেতৃত্বে মহকুমা খাদ্য নিয়ামকরা আছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ