Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশন নিতে গ্রাহককে নতুন ব্যাগ দেবে রাজ্য

রেশন নিতে গ্রাহককে নতুন ব্যাগ দেবে রাজ্য
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যসামগ্রী নিতে রেশন গ্রাহকদের ‘ক্যারি ব্যাগ’ দেওয়ার জন্য উদ্যোগী হল রাজ্য খাদ্যদপ্তর। ১৫ কেজি খাদ্যসামগ্রী বহনের উপযোগী ব্যাগ কেনা হবে ই-টেন্ডারের মাধ্যমে। ই-টেন্ডার ডাকার ব্যবস্থা করতে বিশেষ সচিবের নেতৃত্বে মোট আটজন আধিকারিকের একটি বিশেষ কমিটি গড়া হয়েছে। কমিটির রিপোর্ট চূড়ান্ত হওয়ার পরই অর্থদপ্তরের অনুমোদন নেবে খাদ্যদপ্তর। তারপরই ডাকা হবে টেন্ডার। 
Advertisement
খাদ্যসামগ্রী নেওয়ার ব্যাগের ডিজাইন, আকারসহ বিভিন্ন বিষয় ঠিক করবে আধিকারিকদের কমিটি। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে সরকারি দপ্তর  ও সংস্থাগুলির তরফে বিভিন্ন সামগ্রী ক্রয়ের যে ব্যবস্থা আছে, তা এক্ষেত্রেও অনুসরণ করা হবে কি না, কমিটি ঠিক করবে। 
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার এমন ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাগের উপর ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র উল্লেখ রাখার কথা ছিল। তা নিয়ে বিতর্কে জড়ায় কেন্দ্র-রাজ্য। অবশেষে সেই ব্যাগ দিতে উদ্যোগী হল রাজ্য খাদ্যদপ্তর। রাজ্যের রেশন গ্রাহকদের একটি বড় অংশ রাজ্য খাদ্যসুরক্ষা যোজনায় নথিভুক্ত। তাঁদেরও এই ব্যাগ দেওয়া হবে। দুই শ্রেণির রেশন গ্রাহকের ব্যাগ কীরকম হবে, তা ঠিক করবে আধিকারিকদের কমিটি।
 
সম্পর্কিত সংবাদ