Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশনে কম সামগ্রী দেওয়ায় পাঁশকুড়ায় বিক্ষোভ

রেশনে কম সামগ্রী দেওয়ায় পাঁশকুড়ায় বিক্ষোভ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার পাঁশকুড়া থানার মাইসোরা পঞ্চায়েতের ফকিরবাজারে কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে উপভোক্তারা বিক্ষোভ দেখান। রেশন বণ্টন বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে খাদ্যদপ্তরের পাঁশকুড়ার ইন্সপেক্টর ঘটনাস্থলে যান। স্থানীয় প্রতিমা সিংয়ের পরিবারে দু’টি অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনার রেশন কার্ড রয়েছে। কার্ড প্রতি ২১কেজি করে চাল ও ১৪প্যাকেট আটা দেওয়া হয়। দু’টি কার্ড থাকা সত্ত্বেও ওই পরিবারকে একটি কার্ডের সামগ্রী দেওয়া হতো। সম্প্রতি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ ঘটানোর সময় তাঁরা বিষয়টি জানতে পারেন। তারপর এদিন ফকিরবাজারে ক্যাম্প করে রেশন বণ্টনের সময়ই এনিয়ে তুমুল ঝামেলা বাধে। গ্রাহকরাও প্রতিমাদেবীর পক্ষ থেকে বিক্ষোভে শামিল হন। 
Advertisement
মনসাপুকুর বাজারে স্থানীয় রেশন ডিলার জগন্নাথ বেরার এমআর শপ রয়েছে। ফকিরবাজারে ক্যাম্প করে রেশন দেওয়ার সময় সেখানে ঘটনাটি ঘটে। এনিয়ে জগন্নাথবাবু বলেন, আমি কর্মী নিয়োগ করে রেশন সামগ্রী দিই। কোথাও ভুল হয়ে থাকতে পারে। আমি প্রতিমা সিংয়ের প্রাপ্য সব রেশন সামগ্রী মিটিয়ে দেব। পাঁশকুড়ার বিডিও অমিত মণ্ডল বলেন, রেশন বণ্টনের সময় ঝামেলার খবর আসায় ফুড ইন্সপেক্টর ঘটনাস্থলে যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ