Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশন বিলিতে অনিয়ম, বিক্ষোভ

রেশন বিলিতে অনিয়ম, বিক্ষোভ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রেশন বিলিতে অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে গোঘাটের শুনিয়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখান। দুয়ারে রেশনের সামগ্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে খাদ্যদপ্তর তদন্তে নামে। গোঘাট-১ ব্লক প্রশাসনের আধিকারিকরা গ্রামে গিয়ে ঘটনা খতিয়ে দেখেন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। আরামবাগ মহকুমা খাদ্যদপ্তরের এক আধিকারিক বলেন, রেশন বণ্টন নিয়ে একটি অভিযোগ এসেছে। তদন্ত শুরু হয়েছে। গোঘাট-১বিডিও সম্রাট বাগচী বলেন, ঘটনার তদন্ত চলছে। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ বলেন, গত আগস্ট মাসের রেশন সামগ্রী বকেয়া রয়েছে। ওই মাসের রেশন কার্ডের জেরক্স কপিতে ডিউ বলে লিখে দেন সংশ্লিষ্ট ডিলার। এদিন সেই বকেয়া রেশন চাইতে গেলে ডিলার তা দিতে অস্বীকার করেন। তার জেরেই সমস্যা তৈরি হয়। আমরা আমাদের প্রাপ্য রেশন সামগ্রী কেন পাব না সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাই। তারসঙ্গে বিডিও অফিসে গিয়েও অভিযোগ জানাই। ডিলার পরে বাড়ি বাড়ি গিয়ে এই মাসের প্রাপ্য রেশন সামগ্রী দিয়েছেন। কিন্তু, আমি নিইনি। 
Advertisement
দুই গ্রাহক বিকাশ ঘোড়ুই, মালতি ঘোষ বলেন, আমরা এখনও এক মাসের বকেয়া চাল পাব। কিন্তু, ডিলার তা দিতে অস্বীকার করছেন। ডিলার বলছেন, দিয়ে দিয়েছি। গ্রাহকদের অভিযোগ, ডিলার বিভিন্ন সময় রেশন সামগ্রী দেওয়ার পর প্রাপ্য স্লিপও দেন না। ফলে রেশন সামগ্রীর পরিমাণ বোঝা যায় না। 
সম্পর্কিত সংবাদ